চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৬
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরে বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক।

এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন জবলপুরের তানিষ্ক শুক্লা। রবিবার (২৬ জুলাই) দীর্ঘ ১০ মাসের জার্নি শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রবিবার (২৬ জুলাই) বসেছিল ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত মঞ্চে লড়াই করেন—জ্যোতির্ময়ী নায়ক, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি এবং তানিষ্ক শুক্লা। সবাইকে হারিয়ে বিজয়ের মালা পরেন জ্যোতির্ময়ী।

ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার জিতে নেন জ্যোতির্ময়ী নায়ক। দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন তিনি। এ আসরে তৃতীয় স্থান অধিকার করেছেন মনরাজ বীর সিং। অন্য রানার্স-আপরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি করে।

বিজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জ্যোতির্ময়ী নায়ক। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “ইন্ডিয়ান আইডলের সিজন ১৬-এ বিজয়ী হওয়াটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। একটি স্বপ্নকে সঙ্গী করে অডিশনে অংশ নেওয়া, তারপর বিজয়ীর মঞ্চে দাঁড়ানো—এই পুরো জার্নি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। প্রতিটি পারফরম্যান্স আমাকে আরো ভালো গায়িকা, আরো দক্ষ পারফর্মার, আরো পরিণত মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জ দিয়েছে। এই পথচলায় যা কিছু শিখেছি, তা আজীবন সযত্নে মনে রাখব।”

কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতির্ময়ী নায়ক বলেন, “আমার প্রতিভা তুলে ধরার জন্য অসাধারণ একটি মঞ্চ দেওয়া এবং আজকের শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করার জন্য সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ফ্রিম্যান্টল-এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

Reneta

ওড়িশার ভুবনেশ্বরের সন্তান জ্যোতির্ময়ী নায়ক। ইতোমধ্যে একাধিক ওড়িশা সিনেমায় প্লেব্যাক করেছেন। গানকে শুধু বিনোদন নয়, নিরাময়ের মাধ্যম হিসেবেও ব্যবহার করেন এই শিল্পী। ক্যানসার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে মানসিক শক্তি জোগান। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেরাপি দিয়ে থাকেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ইন্ডিয়ান আইডল’‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরওড়িশাজ্যোতির্ময়ী নায়কভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT