চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ক্যামেরা চালাই, কেকা রান্না করে’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:৩৪ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

বলা হয়ে থাকে প্রত্যেক পুরুষের সাফল্যর পেছনে একজন নারীর অবদান থাকে। ঠিক তেমনিই আবার একজন নারীর সাফল্যেও থাকে পুরুষের অবদান। জনপ্রিয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর বিপুল জনপ্রিয়তা আর সাফল্যের পেছনে রয়েছেন তার স্বামী মুকিত মজুমদার বাবু। যিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক।

কেকা ফেরদৌসী দেশ-বিদেশের রান্না ঘরের বিদেশে পর্বে সবসময় ক্যামেরা নিয়ে তার পাশে থাকেন মুকিত মজুমদার বাবু।

চ্যানেল আইয়ে প্রতিদিনের অনুষ্ঠান ‘তারকা কথন’ এ তিনি বলেন, ‘আমি ও কেকা যখনই দেশের বাইরে যাই, সেই দেশের রান্না করি। তখন আমি ক্যামারাম্যানের দায়িত্ব পালন করি আর কেকা রান্না করে।’১২ বছর ধরে রান্নার এ অনুষ্ঠানে একসঙ্গে থাকা যুগলদের মজার অভিজ্ঞতা নিয়ে কেকা ফেরদৌসী বলেন, ‘দেশ-বিদেশের রান্নার অনুষ্ঠান নিয়ে বাবুর প্ল্যান ছিল শুরু থেকেই। ও সবসময় আমাকে বলেছে, “বাংলাদেশের মানুষ বিদেশের যে জায়গাগুলোতে পরিচিত সেই জায়গা থেকে রান্না করবে”।

“সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা একবার আইফেল টাওয়ারের সামনে থেকে রান্না করেছিলাম। কিন্তু কাজটি সম্ভব ছিল না। এরপরও কাজটি করেছিলাম, কোনো চুলা ব্যবহার না করে আইফেল টাওয়ারের সামনে থেকে তিন রকমের সালাদ তৈরি করেছিলাম। আর ওই পর্বটি দর্শক খুব পছন্দ করেছিল।”অনুষ্ঠানে স্ত্রীর প্রশংসা করে মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমি ভোজনরসিক নই। যা খাই বুঝে শুনে খাই। তবে কেকার হাতের রান্না আমি খুব পছন্দ করি। ওর হাতে বিশেষ করে কোরিয়ান স্টাইলে বিফ রান্না আর ফিরনি খুব পছন্দ। তাছাড়া আমার মায়ের হাতের রান্না করা কাটা মসলা মাংস ও খুব ভালো রান্না করে।’

“তবে আরেকটি কথা না বললেই নয়, রান্নার জন্য দেশের বাইরে কেকা দারুণ জনপ্রিয়। একবার ইটালিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম সবাই আমাকে কেকার পরিচয়ে চিনে। যা আমার আছে খুবই গর্বের।”

স্ত্রীকে কখনো রান্না করে খাওয়ানোর সৌভাগ্য হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘গতবছরের কোরবানি ঈদে কেকাকে এরাবিয়ান বিরয়ানী তৈরি করে দিয়েছিলাম। রান্নাটি খুব কঠিন ছিল। তবে ভালোভাবেই তা শেষ করেছিলাম। কেকাও খুব পছন্দ করেছিল।’

Reneta

শুধু দেশ-বিদেশে রান্না নয় চ্যানেল আইয়ে প্রচারিত ‘মায়ের হাতে রান্না’ ‘বন্ধ চুলায়’ রান্না’, ‘মনোহার ইফতার’ দারুণ জনপ্রিয় অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকা ফেরদৌসীমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT