চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবৃত্তি অনলাইন ‘দীপাবলি স্পেশাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

দীপাবলি মানেই আলোর উৎসব, ভালোবাসার উৎসব। এই আলোর উৎসব দূর করুক সব অন্ধকার। রচিত হোক অশুভের ওপর শুভশক্তির বিজয়, অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়। আর এই দীপাবলিকে সামনে রেখে আবৃত্তি অনলাইন এবার আয়োজন করছে “দীপাবলি স্পেশাল”।  এবারের অতিথি দুই বাংলার আবৃত্তি অঙ্গনের এক জনপ্রিয় মুখ কলকাতা থেকে শোভনসুন্দর বসু।

কামরান করিম এর সঞ্চালনা এবং শুক্লা রায়ের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৫ নভেম্বর রোববার রাত ৮ টায় (বাংলাদেশ) এবং সকাল ৯ টায় (নিউইয়র্ক)।

দীপাবলির বিশেষ আয়োজনে রাত ১০টায় থাকছে “কাব্য গানে বন্ধুতা” থাকছেন আবৃত্তির প্রিয় মুখ শারমিন লাকী, সংগীতের প্রিয় মুখ পান্থ কানাই ও শুভেন্দু দাস শোভন। অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় রাইসা নুসরাত।  আবৃত্তি অনলাইন এর সার্বিক পরিচালনায় সুইজারল্যান্ড থেকে সোহেল আজাদ।

Banglabid

কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আর আবৃত্তি তার প্রতিধ্বনি। ‘আবৃত্তি অনলাই’ এই ধ্বনি-প্রতিধ্বনির শিল্প সমন্বয়ের সুইজারল্যান্ড থেকে প্রচারিত আন্তর্জালিক মঞ্চ বা ভার্চুয়াল প্লাটফর্ম। আবৃত্তি কর্মী, শিল্পী, শ্রোতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের এক বিশ্বজনীন বৈঠকী আয়োজন। আবৃত্তি শিল্পের বিকাশ, বিনোদন, প্রশিক্ষণ, অভিষেক এবং কবিতার ছন্দ প্রভায় হাসি-কান্না-বিষাদ, আবেগ-প্রেম-দ্রোহসহ বাঙালির মনোজগতের আলোকবর্তিকা ঘিরেই আবর্তিত এই বিশ্বমঞ্চ। আবৃত্তিকে ভালোবেসে সৌন্দর্যের প্রতিষ্ঠায় শিল্পের ভিত্তি ভূমিতে সটান দাঁড়িয়ে আছে ‘আবৃত্তি অনলাইন’। মুক্তমনা, সৃজনশীল এবং শিল্পানুরাগীদের মননশীলতায় ঋদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। শিল্প ভেঙে শিল্প গড়ার পক্ষে আমাদের সানন্দ অবস্থান। পায়ে পায়ে নান্দনিকতার উৎকর্ষেই হোক নিরন্তর পথচলা।

পথ চলতে চলতে যখন সন্ধ্যা নেমে আসে, শহুরে জীবনে তখনও ঘুম এসে কড়া নাড়ে না কারো কারো চোখে। পরিশ্রান্ত হয়ে সপ্তাহের কর্মব্যস্ত দিনটি শেষ করে যখন আপনি জানালা দিয়ে বাইরে তাকাবেন, তখন হয়ত মিলবে না চাঁদের আলো, ঝি ঝি আর জোনাকিদের সমাগম, কিন্তু কবিতার আশ্চর্য ডেইজি পারে আমাদের সেই কাব্যিক জগতে নিয়ে যেতে, অনিন্দ্য সুন্দর সেই উচ্চারণ আবৃত্তির ভেতর দিয়ে। তেমনি একটি পাক্ষিক আয়োজন ‘আবৃত্তি অনলাইন লাইভ। ৯০ মিনিটের এই লাইভ ভিডিও এর নিয়মিত আয়োজন শুরু করেছে আবৃত্তি অনলাইন। অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম যা কাজ করে আবৃত্তির প্রসারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবৃত্তি অনলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

পরবর্তী

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আজিজুল হাকিম

পরবর্তী

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আজিজুল হাকিম

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT