চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কক্সবাজারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঘূর্ণিঝড় আশ্রয় পুনর্বাসন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস প্রকল্পে দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে একটি যৌথ বিবৃতি সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং সৌদি আরবের মানবিক ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) প্রত্যেকে এক মিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে একটি যৌথ বিবৃতি সই করে।

শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Banglabid

দূতাবাস জানায়, ইউএসএআইডির ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর জন বার্সা যৌথ স্বাক্ষরের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কেএসরিলিফ-এর সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ আল রাবেহ, সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন আবিদাইদ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্সা কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরসহ ৮ লাখ ৬০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্থানীয় জনগোষ্ঠী যারা চরম প্রতিকূল আবহাওয়া ও কোভিড-১৯ মহামারির কারণে আরো অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, তাদের সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর কেএসরিলিফের সঙ্গে ইউএসএআইডি-এর দীর্ঘকালীন সহযোগিতার কথা উল্লেখ করে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য চাহিদা-ভিত্তিক মানবিক সহায়তার ক্ষেত্রে শীর্ষস্থানীয় দাতা হিসেবে ইউএসএআইডি’র কাজের সঙ্গে যোগদানের জন্য কেএসরিলিফের প্রশংসা করেন।

Reneta

এছাড়াও ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলা করা এবং রোহিঙ্গা সংকট ও অন্যান্য মানবিক জরুরি পরিস্থিতিগুলোতে সাড়া দেওয়া ও জরুরি পরিস্থিতি মোকবিলায় ইউএসএআইডির সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য ডব্লিউএফপিকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমার্কিন ডলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ: ২৮ জনের রিমান্ড

পরবর্তী

আবৃত্তি অনলাইন ‘দীপাবলি স্পেশাল’

পরবর্তী

আবৃত্তি অনলাইন ‘দীপাবলি স্পেশাল’

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আজিজুল হাকিম

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT