চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে কুলাসেকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। দীর্ঘ ১৬ বছর অন্তর্জাতিক মঞ্চে বিচরণ করার পর বুধবার ক্রিকেটকে বিদায় জানান ডানহাতি এই মিডিয়াম পেসার।

২০০৩ সালে ডাম্বুলায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় কুলাসেকারার। ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন তিনি। ২০০৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলেন নুয়ান।

শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্টে ৪৮টি উইকেট নিয়েছেন ৩৭ বছরের কুলাসেকারা। ওয়ানডেতে নিজ দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী পেসার তিনি। ১৮৪ ওয়ানডে ম্যাচে ১৯৯টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কান পেসার হিসাবে তার থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল চামিন্ডা ভাস ও লাসিথ মালিঙ্গা।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে তিনি যুগ্মভাবে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৫৮টি টি-টুয়েন্টি ম্যাচে কুলাসেকারা ৬৬টি উইকেট নিয়েছেন। তার চেয়ে বেশি টি-টুয়েন্টি উইকেট রয়েছে কেবল মালিঙ্গার। ব্যাট হাতেও মন্দ ছিলেন না কুলাসেকারা। ওয়ানডে ক্রিকেটে ৪টি হাফসেঞ্চুরিসহ ১৩২৭ রান রয়েছে তার সংগ্রহে।

শ্রীলঙ্কার হয়ে কুলাসেকারা শেষবার মাঠে নেমেছিলেন ২০১৭ সালের জুলাই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে। গত বছর মার্চ থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন।

দিন-চারেক আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা পেসার মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে মালিঙ্গার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। তবে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান মালিঙ্গা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT