চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৬:৩৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
জনপদ, রাঙ্গামাটি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অন্তত ৩৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে নিখোঁজ থাকা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দোকানদার ও বহিরাগত ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সর্বশেষ তথ্যে জানা যায়, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে গত সাতই জুলাই নদী পার হওয়ার সময় ভেসে যাওয়া দলমনি চাকমা নামে এক ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

এদিকে, জেলার বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করায় বন্যা এবং আরও বেশি স্থানে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে ইতোমধ্যে চার হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, বাঘাইছড়ি-মারিশ্যা-দিঘীনালা সড়কের তিন কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং কাচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কাচালং বাজার ডুবে গেছে, সেখানে কোনোরকম যান চলাচল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাজেকে আটকে থাকা প্রায় ৫০০ পর্যটকদের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে, পরিস্থিতি এরকম থাকলে এখানে মুভমেন্ট করা যাবে না, গাড়ি ডুবে যাবে। কালকে যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়, তাহলে নৌকা দিয়ে পর্যটকদের ক্রমে ক্রমে দিঘীনালার দিকে বের করার সুযোগ তৈরি হতে পারে।

ট্যাগ: আশ্রয়কেন্দ্রপাহাড়ধসপ্রায় ৪ হাজার মানুষরাঙ্গামাটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

পরবর্তী

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

পরবর্তী

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT