চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি যেন এবারের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে। শেষ আটের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি ফ্রান্স ও মরক্কো। গতআসরে ২-০ গোলে আফ্রিকান পরাশক্তিদের হারিয়েছিল ফ্রান্স। এবার মরক্কোর বিপক্ষে সেই হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। তবে দারুণ ছন্দে থাকা আসরের হট ফেভারিট ফ্রান্স চাইবে টানা তৃতীয়বার ফাইনাল খেলার পথে মরক্কোকে টপকে যেতে। 

বোস্টনের জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠেছে মরক্কো। ইতিহাসে প্রথমবার টানা দুটি সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। চার বছর আগে কাতারে তারা স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল।

বিশ্বকাপে এখন পর্যন্ত ধারাবাহিকতা ধরে রেখেছে দুই দলই। ফ্রান্স পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে মরক্কো আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তবে দুদলের অতীত পরিসংখ্যানে অবশ্য ফ্রান্স বেশ এগিয়ে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফরাসিরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফ্রান্সের বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি মরক্কো।

শক্তিমত্তাতেও বেশ এগিয়ে ফ্রান্স। ফিফার সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদ অনুযায়ী শীর্ষ দলটি ফ্রান্স। চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী তারা। গতি, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তি। দলের অন্যতম তারকা কাইলিয়ান এমবাপে ইতিমধ্যে ৭টি গোল ও ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। এছাড়া উসমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার মত আক্রমণভাগের খেলোয়াড়রা যেকোনো রক্ষণভাগকে গুঁড়িয়ে দিতে সক্ষম। কোচ দিদিয়ের দেশমের অধীনে দলটির ভারসাম্য এবং বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা অসাধারণ।

অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা মরক্কো কাউন্টার অ্যাটাকিং ফুটবল, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলছে। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির নেতৃত্বে গড়া আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। কাতার বিশ্বকাপের পর এবার আফ্রিকান চ্যাম্পিয়ন হিসেবে তারা টুর্নামেন্টে এসেছে এবং তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে দলটি বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে মরক্কো। দলের অন্যতম তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চোটের কারণে ছিটকে গেছেন মহারণের আগে। তাতে আক্রমণভাগে বড় ধাক্কা খেতে পারে মরক্কো।

Reneta

২০২৫ আফকন চ্যাম্পিয়নদের লক্ষ্য ফাইনাল খেলা এবং প্রথম শিরোপা জয়। অঘটন নয় বরং নতুন ইতিহাস লিখার লক্ষ্য জানিয়ে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ‘আমরা এখন কেবল বিস্ময়ই নয়, এটা আমাদের গর্ব। আমি মনে করি এটা কেবল শুরু, আশা করি অনেক বছর ধরে আমাদের এই ধারাবাহিকতা থাকবে। আমরা জানি ফ্রান্স কতটা শক্তিশালী, কিন্তু ২০২২ সালের ম্যাচ থেকে আমরা শিখেছি। এবার ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে।’

অবশ্য মরক্কোকে সমীহ করছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। বলেছেন, ‘মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা আফ্রিকান চ্যাম্পিয়ন এবং প্রমাণ করেছে যে তারা বিশ্বমঞ্চে যেকোনো দলকে হারাতে পারে।
তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে আমাদেরও আরও ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য পরিষ্কার আমরা বোস্টনে জিততে এসেছি এবং সেমিফাইনালের টিকিট আমাদের চাই।’

এদিকে অতীত ইতিহাস ও পরিসংখ্যানের বিচারে মরক্কোর বিপক্ষে স্বাভাবিকভাবেই এগিয়ে আছে ফ্রান্স। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রাখছে। ম্যাচের আগে অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। এছাড়া ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ:
মাইক ম্যাগনান (গোলরক্ষক), হুলেস কৌন্ডে, ডেওট উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস ডিগনে, আদ্রিয়েন রাবিওত, মানু কোনে, উসমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও কাইলিয়ান এমবাপে।

মরক্কোর সম্ভাব্য একাদশ:
ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, রেদোয়ানে হালহাল, ইসা দিওপ, আশরাফ হাকিমি, নিল এল আয়নাউই, আইয়ুব বুয়াদ্দি, বিলাল এল খান্নুস, আজেদিন ওনাহি, ব্রাহিম দিয়াজ ও সুফিয়ান রাহিমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফকনএমবাপেকানাডাডেম্বেলেদিয়াজদেশমপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোরাহিমিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT