চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেন: সরকারকে ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে সরকারের উদ্দেশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোন নির্বাচন হবে? যে দেশে সরকারি দল ছাড়া কোনো রাজনৈতিক দল মিটিং, সভা-সমাবেশ করতে পারে না, দলীয় আলোচনা করতে পারে না, লিফলেট বিতরণ করলেও ধরে নিয়ে যায়, সে দেশে নির্বাচনের কথা বলা তো লজ্জার। তার চেয়ে আপনারা আজীবন ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেন। অন্যান্য দেশ যেভাবে দিয়েছে সেভাবে দিয়ে দিলেই পারেন।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান গণতান্ত্রিক সংগ্রাম’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার একদলীয় সরকারের দিকে যাচ্ছে। কিন্তু বাংলাদোশে সেটা সম্ভব না। আইয়ুবকে খান ১২ বছর পর নির্মমভাবে বিদায় নিতে হয়। এরশাদকে করুণভাবে বিদায় নিতে হয়। আওয়ামী লীগের ইতিহাস তো এটাই। তাদের দুঃশাসনের কারণেই ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। তা ছিলো মানুষসৃষ্ট। সম্পদ পাচার আর দুর্নীতিতে মানুষ দুর্বিষহ হয়ে পড়েছিল। আজও তাই। দেশে প্রকৃতপক্ষে কোনো উন্নতি নেই। মানুষের কোনো আয় বাড়ছে না।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন তখনই হবে যখন পরিবেশ তৈরি হবে, যখন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে, যখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, এর আগে নয়। অবিলম্বে খালোদা জিয়াকে মুক্তি দিন। তার ইচ্ছানুযায়ী তিনি চিকিৎসা নেবেন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, পার্লামেন্ট ভেঙে দিন, প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। তবেই নির্বাচন হবে।

সভায় ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করমর্দনরত হাস্যজ্জ্বোল ছবি নিয়েও কথা বলেন ফখরুল। তিনি বলেন, আমাদের দেশের সরকার প্রধান বিদেশের কোনো প্রধানের সঙ্গে করমর্দন করলে আমাদের ভালো লাগে। এসব দেখলে খুশি হই। কিন্তু রানী এলিজাবেথ করমর্দন করছেন এমন একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে দেশে কোনো গণতন্ত্র নেই, যে দেশে আইনের শাসন নেই, মানুষের অধিকার নেই, যে দেশে বিরোধী দলকে ঠেকানোর জন্য অন্য সব রাজনৈতিক দলের অধিকার হরণ করা হয়।

তিনি বলেন, করমর্দন করছেন ঠিক আছে। কিন্তু আমরা রেজাল্ট কি দেখতে পাচ্ছি? রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেননি। তিস্তা নদীর পানির কোনো সুরাহা করতে পারেননি। কিন্তু বলছেন ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক।

Reneta

তিনি আরো বলেন, এ সরকারের একমাত্র লক্ষ্য আরেকটি অবৈধ নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়া। তাই মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। কিন্তু সরকারের এই অপকৌশল বাস্তবায়ন হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT