চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোংরা রাজনীতি না করে খালেদা জিয়াকে সুচিকিৎসা দিন: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি না করে সোজা পথে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার স্বাস্থ্য কারাগারে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে দাবি করে ফখরুল বলেন, ১০ দিন ধরে তার পরিবার এবং দলের কাউকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি। ২০ এপ্রিল পরিবারের সদস্যরা দেখা করতে পারেনি।

Banglabid

‘এর আগে আমাদেরকে সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। এতে আমাদের উদ্বেগ আরো বেড়েছে।’

তিনি বলেন, আমরা জেনেছি যে, সরকার কর্তৃক গঠিত মেডিকেল টিম খালেদা জিয়াকে পরীক্ষা করতে গিয়েছিলেন। সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি তিনি বেশ কিছু ব্যাধিতে আক্রান্ত। মেডিকেল টিম অবিলম্বে খালেদা জিয়ার পছন্দসই হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। বিশেষ করে কয়েকটি রক্ত পরীক্ষা এবং এমআরআই পরীক্ষা তার জন্য অত্যন্ত জরুরি। অথচ এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো বক্তব্য আমাদের দেননি।

মহাসচিব বলেন, মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি রেখে সরকার ভয়ংকর কিছুর ইঙ্গিত দিচ্ছে। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য অশনি সংকেত।

Reneta

সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি না করে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করুন। অন্যথায় তার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটলে তার দায় দায়িত্ব পুরোটাই সরকারকে বহন করতে হবে-বলেন ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin6
পূর্ববর্তী

মনুর সঙ্গে মন পোড়া স্মৃতি

পরবর্তী

‘আলতা বানু’কে আমি স্মার্ট সিনেমার কাতারে রাখবো: দীপঙ্কর দীপন

পরবর্তী
দীপঙ্কর দীপন

‘আলতা বানু’কে আমি স্মার্ট সিনেমার কাতারে রাখবো: দীপঙ্কর দীপন

নর্থ কোরিয়া-পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত

ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা স্থগিত করলো নর্থ কোরিয়া

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT