চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে: এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দিয়েছেন, অভ্যুত্থানের
বিরুদ্ধে তিনি জয়ী হবেনই। কেননা জাতীয় স্বার্থের ওপর কোনো শক্তি নেই।
অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করে এরদোগান বলেন, ‘আমি আমার
জনগণের সঙ্গেই আছি। আমি কোথাও যাচ্ছি না।’

এ ঘটনাকে তিনি ‘রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করে তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। রাস্তায় নেমে অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করে।

অবকাশ যাপনের জন্য রাজধানীর বাইরে ছিলেন প্রেসিডেন্ট এরদোগান। সেনাবাহিনীর এক অংশ দেশের ক্ষমতা দখলের চেষ্টার ঘটনায় রাজধানী ইস্তাম্বুলে ছুটে যান তিনি। সেখানেই বিমানবন্দরে ঘিরে থাকা সমর্থকদের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট। তার বক্তব্য গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষ নিয়েছেন। তুরস্কের অভ্যুত্থান মোকাবেলায় সাহায্যের প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সরকারই আঙ্কারা এবং ইস্তাম্বুলকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে। এতে সেনাবাহিনীর একাংশের কোন কৃতিত্ব নেই। বিদ্রোহের ঘটনায় ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

অভ্যুত্থানে দু’জন সাধারণ নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। পার্লামেন্ট ভবনেও ঘটেছে বোমা বিস্ফোরণের ঘটনা।

Reneta

এর আগে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে দেশটির একটি টেলিভিশনে ঘোষণা দেয়া হয়। তবে পাল্টা এক ঘোষণায় নিয়ন্ত্রণ এখনো এরদোগান সরকারের হাতে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। রাজধানীর বাইরে থাকা অবস্থায় দেয়া বার্তায় তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, ওই ঘটনায় জড়িতরা যেই হোক তাদেরকে কঠোর মাসুল দিতে হবে।

সেনা বিদ্রোহের প্রথমদিকে প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা যায়, তুরস্কের গুরুত্বপূর্ণ স্থাপনার দখল নিয়েছে সেনারা। অবশ্য তুরস্কের শীর্ষ গোয়েন্দারা এই অভ্যূত্থানকে অকার্যকর বলে মন্তব্য করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কে সেনা বিদ্রোহ, দেশ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা

পরবর্তী

মুনতাকিমও মাকে ছেড়ে গেলো

পরবর্তী

মুনতাকিমও মাকে ছেড়ে গেলো

‘কোথায় আছে জিজ্ঞেস করলে ফোন কেটে দেয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT