নতুন বছরের শুরুতে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে গেলেন সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার বৃদ্ধি করলেন যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ।
৩১ ডিসেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু তা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে অভিবাসন প্রত্যাশীদের হতাশ করেছে অনেকটা।
এই নিষেধাজ্ঞার ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
মেয়াদ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।
গত বছরের এপ্রিল-জুনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ৩১ ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে হওয়ার কথা থাকলেও বিদায় বেলা ট্রাম্প প্রশাসন তা আবারও বাড়িয়ে দিলেন।
৩ নভেম্বর মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে সংবিধান অনুযায়ী ট্রাম্প স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরের ওপর।
যদিও ট্রাম্পের অভিবাসন নীতির ব্যাপক সমালোচনা করেছেন বাইডেন। তিনি আশ্বাসও দিয়েছেন এই নিষেধাজ্ঞা তুলে নেবেন। তবুও শঙ্কা কাটছে না অভিবাসীদের।








