চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আল আমিন খান আল আমিন খান
৫:৪৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৩ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ জনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে অর্ধেকের বেশি, অর্থাৎ ৬০ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসনের মধ্যে জামায়াত-বিএনপি সমর্থিত ও একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার।

বাগেরহাট-১ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৮৭১টি। ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম (ঘোড়া প্রতীক, ৫ হাজার ২৮৩ ভোট), স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা (ফুটবল, ৬ হাজার ৪৬৭ ভোট), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র আ. সবুর শেখ (হাত-পাঞ্জা, ১৬৭ ভোট), বাংলাদেশ মুসলিম লীগের এমডি শামসুল হক (হারিকেন, ২৪২ ভোট), আমার বাংলাদেশ পার্টি (এবি)’র মো. আমিনুল ইসলাম (ঈগল, ২৯১ ভোট) এবং জাতীয় পার্টির স.ম. গোলাম সরোয়ার (লাঙ্গল, ৫৭১ ভোট)।

Banglabid

বাগেরহাট-২ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৯৬টি। ৪ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আতিয়ার রহমান (হাতপাখা প্রতীক, ৩ হাজার ৩১৩ ভোট) জামানত হারিয়েছেন।

বাগেরহাট-৩ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৬২৫টি। ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম (ঘোড়া, ৪২৫ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ জিল্লুর রহমান (হাতপাখা, ৩ হাজার ৬৪০ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র মো. হাবিবুর রহমান মাস্টার (তারা, ৩৪৯ ভোট)।

বাগেরহাট-৪ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন (হরিণ, ২২৯ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক (হাতপাখা, ৮ হাজার ৫০১ ভোট), জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল, ১ হাজার ১৪৭ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র মো. আ. লতিফ খান (তারা, ৩১৫ ভোট)।

Reneta

উল্লেখ্য, কাজী খায়রুজ্জামান শিপন ভোটের আগে ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে নিজের ও দলীয় কর্মীদের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানো স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও ভোটের ব্যবধানের চিত্রই তুলে ধরেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী আন্দোলনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতজেলা নির্বাচন কর্মকর্তানির্বাচনপ্রার্থীর জামানত বাজেয়াপ্তবিএনপিস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

পরবর্তী

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

পরবর্তী
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT