ক্রিকেট

পুরানের ৬৩ বলে সেঞ্চুরি, উইলিয়ামসের ৬৫ বলে, জিম্বাবুয়ের ৪০৮

Cricket players celebrating on the field during a match in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Two cricket players in red uniforms celebrating, one raising his bat and the other with arms outstretched, during a match in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে ভিন্ন দুই ম্যাচে ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস। নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৩ বলে শতরান স্পর্শ করেছেন পুরান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৫ বলে শতক হাঁকান উইলিয়ামস।

হারারেতে নেদারল্যান্ডসের বিপক্ষে পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইলিয়ামস ঝড়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৪০৮ রানের বিশাল সংগ্রহ এনেছে জিম্বাবুয়ে। ওয়ানডের ইতিহাসে জিম্বাবুয়ের এটি সর্বোচ্চ রানের সংগ্রহ। ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে ৩৫১ রান ছিল তাদের আগের সেরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে পুরান অপরাজিত থাকেন ৬৫ বলে ১০৪ রান করে। ৬ ছক্কা ও ৯ চারের ইনিংস তার।

ব্র‌েন্ডন কিং করেছেন ৮১ বলে ৭৬ রান। ফিফটি হাঁকান জনসন চার্লস, ৫৫ বলে ৫৪ রান করেন। ৩৮ বলে ৪৭ রান করেন শাই হোপ। ২৫ বলে ৪৬ রানের ঝড়ো ক্যামিওতে অপরাজিত ছিলেন কিমো পল।

অন্য ম্যাচে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন উইলিয়ামস। যদিও ফিরতে হয়েছে আক্ষেপ নিয়েই! ১০১ বলে ১৭৪ রান করে ফিরেছেন অভিষেক পারদকারের শিকার হয়ে। ২১ চার ও ৫ ছক্কায়।

ওপেনার জয়লর্ড গাম্বি করেছেন ১০৩ বলে ৭৮ রান। ২৭ বলে ৪৮ রান করেছেন সিকান্দার রাজা। শেষদিকে ঝড় তুলেছেন রায়ান বুর্ল, ১৬ বলে ৪৭ রান করে ফিরেছেন।

বিষয়:উইলিয়ামস ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে নেদারল্যান্ডস পুরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…