ক্রিকেট

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কোচিং ছাড়লেন ক্লুজনার

জিম্বাবুয়ের কোচ ক্লুজনারের ছবি, ক্রিকেট দলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের ক্রিকেট কোচ ক্লুজনারের ছবি, তিনি দলের সঙ্গে মাঠে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মিশন শুরুর দুই সপ্তাহের কম সময় বাকি থাকতে ক্লুজনার তার দায়িত্ব ছাড়লেন।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)’র সঙ্গে পারস্পরিক চুক্তিতে পৌঁছানোর পর ক্লুজনার তার পদ থেকে সরে দাঁড়ান। বিবৃতিতে জেডসি বলেছে, ক্লুজনারের এজেন্ট জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার ইচ্ছা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জেডসি’র ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, আমাদের সঙ্গে থাকাকালীন সময়ে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে আমাদের সাহায্য করাসহ সব কিছুর জন্য আমরা ল্যান্সের (ক্লুজনার) কাছে কৃতজ্ঞ।

দুর্ভাগ্যবশত, অন্য কোথাও তার প্রতিশ্রুতির কারণে তিনি আমাদের সঙ্গে পুরো মেয়াদে দায়িত্ব চালিয়ে যেতে পারেননি। আমরা তার চুক্তিটি বাতিল করার বিষয়ে সম্মত হয়েছি। এতে উভয় পক্ষেরই সর্বোত্তম স্বার্থে ছিল। তার নতুন চেষ্টা ব্যাপারে আমরা তাকে শুভকামনা জানাই।

৫১ বর্ষী সাবেক প্রোটিয়া ক্রিকেটার এ বছরের মার্চে জিম্বাবুয়ে কোচিং প্যানেলে পুনরায় যোগদান করেছিলেন, এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডে বি গ্রুপের অংশ নেবে জিম্বাবুয়ে। এখান থেকে শীর্ষ দুটি দল সুপার-১২ পর্বে উঠবে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর।

আগামী ১০ জানুয়ারিতে সাউথ আফ্রিকায় শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ক্লুজনার।

বিষয়:ক্লুজনার জিম্বাবুয়ে জেডসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…