চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটলের রেকর্ড বোলিংয়ে জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে-আয়াল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ভেস্তে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বল হাতে রেকর্ড গড়েছেন আইরিশ পেসার জশ লিটল। তার দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল সফরকারীরা।

হারেরেতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন লিটল। ১০ ওভার বল করে ৩৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। আইরিশ বোলারদের মধ্যে একদিনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন। এর আগে ২০১৭ সালে আফগানদের বিপক্ষে ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন পল স্টার্লিং।

ঘরের মাঠে টস জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। স্বাগতিক অধিনায়কের সিদ্ধান্তকে সফল হতে দেননি লিটল। আইরিশ বোলারদের তোপে ৪২.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। রায়ান বার্ল, ক্লাইভ ম্যাডান্ড ও ওয়েলিংটন মাসাকাদজা ছাড়া কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। বার্ল ৮৯ বলে ৩৮, ক্লাইভ ৪২ বলে ৩৩ ও মাসাকাদজা ৪৭ বলে ৪০ রান করেন।

জশ লিটলের ৬ উইকেটের পাশাপাশি আইরিশদের হয়ে হ্যারি ট্রেক্ট্রর, মার্ক এডাইর, ক্রেগ ইয়ং ও অ্যান্ডি ম্যাকব্রিনে একটি করে উইকেট নেন।

১৬৬ রানের সংগ্রহ নিয়ে ভালোই লড়াই করেছিল জিম্বাবুয়ে। জয়ে বন্দরে নোঙর করতে আইরিশদের অপক্ষা করতে হয়েছিল ৪০.১ ওভার পযর্ন্ত। এমনকি সফকারীদের ছয়টি উইকেটও তুলে নেন স্বাগতিক বোলাররা।

আইরিশদের হয়ে কার্টিস ক্যাম্পার ৭১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এছাড়া লরকার টেকার ৪৬ বলে ২৮, হ্যারি ট্রেক্ট্রর ৩৭ বলে ২১ ও মার্ক এডাইর ২৯ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

Reneta

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও ব্রেন্ডন মাভুতা দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডক্যাম্পারজিম্বাবুয়েলিটললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT