চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপিংয়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হতাশার বৃত্ত থেকে বের হতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট দল। হতশ্রী পারফরম্যান্সে বাদ পড়েছিল বিশ্বকাপ থেকে। উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও হারিয়েছে। দলের ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন। এবার আরও বড় দুঃসংবাদ পেল দলটি। ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছেন দলটির ওয়েসলি মাধেভেরে ও ব্র‌েন্ডন মাভুতা।

সম্প্রতি এ দুই ক্রিকেটারের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, বিনোদনের জন্য ড্রাগ গ্রহণ করেছিলেন তারা। পরে অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল পজিটিভ আসায় সবধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে তাদের নিষিদ্ধ করা হল। নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে অবশ্য কিছু জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট।

আনুষ্ঠানিকভাবে মাধেভেরে ও মাভুতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দেশটির বোর্ড। বোর্ডের শৃঙ্খলা কমিটির সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারদের বৈঠক হবে, পরে নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যগত সিরিজে দলে ছিলেন অভিযুক্ত দুই ক্রিকেটারই। মাধেভেরে খেলেছেন তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। মাভুতা একটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক ২৬ বর্ষী অলরাউন্ডার মাভুতার। এপর্যন্ত ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছেন। মাধেভেরের আন্তর্জাতিক অভিষেক ২০২০ সালে। এপর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী ব্যাটারের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়েডোপিংনিষেধাজ্ঞামাধেভেরেমাভুতালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ চালু করল ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT