চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠনের সভাপতি জিল্লুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

দেশের এ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠন ‘এ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি)’এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিল্লুর রহমান।

বৃহস্পতিবার ৩ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই অনুষ্ঠিত এআরএসবির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মাতিক্রমে তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নির্বাচিত করা হয়।

প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতিকে সাহায্য করাই এ্যামেচার রেডিও বা হ্যাম রেডিওর মূল উদ্দেশ্য। বাংলাদেশে এ্যামেচার রেডিও অপারেটরদের (এআরও) সংগঠন এআরএসবি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় সংগঠনটির।

মো. জিল্লুর রহমান ১৯৭৩ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৬ সালে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। অতপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্পে কাজ করেন তিনি। ২০১৯ সালে যোগ দেন বিশ্বব্যাংকে। বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের একটি উন্নয়ন প্রকল্পে কমিউনিকেশন কনসালটেন্ট হিসেবে কর্মরত। ইতোপূর্বে তিনি ডিবেটিং ক্লাব, সাংবাদিক সমিতি, স্কাউটিং, বিএনসিসি, ব্লাড ডোনেশন অর্গানাইজেন, ছাত্র কল্যান সমিতি ও নির্বাচন পর্যবেক্ষণ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সারা পৃথিবীতে বর্তমানে প্রায় ৩০ লাখ সৌখিন এ্যামেচার রেডিও অপারেটর (এআরও) আছেন। তারা বেতার তরঙ্গ, রেডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ইত্যাদি নিয়ে নিয়মিত গবেষণা, যোগাযোগ চর্চা ও মানবতার সেবা করে থাকেন। প্রত্যেকের আছে আলাদা এবং স্বতন্ত্র কল সাইন। আমাদের দেশে এ রকম অপারেটরের সংখ্যা প্রায় এক হাজার।

Reneta

বিজ্ঞানভিত্তিক এ স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স গ্রহণ করতে হয়। দিতে হয় বিশেষ একটা পরীক্ষা। পাস করলে বিটিআরসিতে লাইসেন্স ও কল সাইনের জন্য আবেদন করতে হয়। সরকারের অনুমতি সাপেক্ষে ওয়াকিটকিসহ অন্যান্য রেডিও যন্ত্রপাতি আমদানি, ব্যবহার ও গবেষণার দুর্লভ ও আনন্দদায়ক সুযোগটি পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিল্লুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT