বাংলাদেশ

অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন, তিনি বইয়ের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি আজ রোববার ২৮ জানুয়ারি সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করা স্বতন্ত্র এমপিদের সাথে বৈঠকে এই কথা বলেন। নির্বাচনে জয় লাভ করা ৬২ জন স্বতন্ত্র প্রার্থীই এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্বতন্ত্র সাংসদদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন-গৃহহীন থাকেন, তাহলে তাদের জন্য ঘর তৈরী করে দেওয়া হবে।

স্বতন্ত্র এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ ভালো করে জানতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যে সকল প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, যেন সে সকল প্রকল্পই গ্রহণ করা হয়।

বিষয়:অগ্নি সন্ত্রাস গৃহহীন জিরো টলারেন্স প্রধানমন্ত্রী ভূমিহীন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…