বিনোদন

রোমান্টিক ছবিতে জেনডায়া-প্যাটিনসন

জেনডায়া ও প্যাটিনসন রোমান্টিক ছবিতে, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনডায়া ও প্যাটিনসন রোমান্টিক ছবিতে, বাংলাদেশের খবর ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

রোমান্টিক ছবিতে জুটি বাঁধতে চলেছেন জেনডায়া ও রবার্ট প্যাটিনসন। ছবির নাম ‘দ্য ড্রামা’। এক জুটির সম্পর্কের  চড়াই–উতরাই দেখানো হবে ছবিতে। বিয়ের ঠিক আগের দিন এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের।

ছবিটি প্রযোজনা করছে স্টুডিও এটুয়েন্টিফোর। পরিচালনা করছেন নির্মাতা ক্রিস্টোফার বোরগ্লি।

বোরগ্লির সাথে ‘ড্রিম সিনারিও’-তে কাজ করেছে এটুয়েন্টিফোর। এই ছবিতে জেনডায়াকে নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। রবার্ট প্যাটিনসনও যুক্ত হওয়াতে ছবিটিকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণে। এটি বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট।

বিষয়:জেনডায়া রবার্ট প্যাটিনসন সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…