আন্তর্জাতিক

‘ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান জেলেনস্কি’

প্রধান অতিথি ডোনাল্ড ট্রাম্প ও অন্য নেতারা একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া আন্তর্জাতিক নেতারা একসঙ্গে হাঁটছেন, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তি ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি জানিয়েছে, শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি এর আগে বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।

সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।

তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান। প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।

বিষয়:ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…