একুশে পদকে ভূষিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহর জানাজার নামাজ আজ জোহরের পর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে হবে। এরপর কালসি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বুধবার দুপুরের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাসা থেকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জিনাত বরকতউল্লাহকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার ভুগছিলেন। জিনাত বরকতউল্লাহ’র মৃত্যুর খবরে তাঁর ধানমন্ডির বাসায় ছুটে যান সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






