বিনোদন

জায়েদ বললেন ‘মিজু ভাই, দিতি আপাকে মনে পড়ছে’

শুটিংয়ের দশ বছর পর সিনেমা মুক্তি উপলক্ষে স্মৃতিকাতর জায়েদ

চ্যানেল আই অনলাইন সংবাদে জায়েদ, মিজু ভাই ও দিতি আপা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদে জায়েদ, মিজু ভাই ও দিতি আপার ছবি, যা বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় চরিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

দশ বছর আগে সম্পন্ন হয়েছে শুটিং! কিন্তু সেই সিনেমাটি মুক্তি পেল শুক্রবার (৫ নভেম্বর)। বলছি এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘এ দেশ তোমার আমার’ এর কথা। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও এক সময়ের ছোট-বড়পর্দার তারকা মুখ রুমানা খান।

শুক্রবার সিনেমাটি দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেই সঙ্গে বললেন, সিনেমাটি ঘিরে বেশকিছু সুখস্মৃতির কথাও!

জায়েদ খান বলেন, দশ বছর আগে শুটিং করেছিলাম, সিনেমাটির মুক্তি উপলক্ষে বহু স্মৃতি এসে ভিড় করছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে মিজু ভাই (মিজু আহমেদ) ও দিতি আপাকে। দুর্ভাগ্যবশত এই দুই গুণী মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তাদের সাথে কাজ করা সৌভাগ্যের।

জায়েদ বলেন, এই সিনেমার সঙ্গে অনেক অনেক স্মৃতি জড়িত। তবে মিজু ভাই ও দিতি আপার কথাই বেশি মনে পড়ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রয়াত এই দুই গুণী অভিনেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত অমি বনি কথাচিত্রের পরিবেশনায় ‘এ দেশ তোমার আমার’ ছবিতে জায়েদ খান, রুমানা খান, দিতি ও মিজু আহমেদ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল।

বিষয়:এফ আই মানিক জায়েদ জায়েদ খান ডিপজল দিতি মিজু আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…