চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই মিনিটেই বদলে গেল জায়েদ খানের ইমেজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

বেশ কয়েক মাস ধরেই নিউ ইয়র্কে বাস করছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। গেল সপ্তাহে হঠাৎ করেই অন্তর্জালে একটি ছবি ভাইরাল হয় তার। যেখানে এই চিত্রনায়ককে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়!

জায়েদকে এভাবে দেখে চমকে যান অনেকে। সত্যিই কি আমেরিকায় গিয়ে দিনমজুরের কাজ করছেন এই তারকা, এমন খটকা নিয়ে অনেককেই কথা বলতে দেখা যায়। আবার অনেকে নায়কের শ্রমিক পরিচয় নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন। কিন্তু দ্রুত সেই ভাইরাল হওয়া ছবিটির নেপথ্যে কী ছিলো, এবার জানা গেল সেটা!

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন একটি কন্টেন্ট-এর পোস্টার প্রকাশ করেন। এর পরই ভাইরাল সেই ছবি নিয়ে খটকা দূর হতে থাকে অনেকের। পোস্টারটিতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে একটি হুডি এবং চেক শার্ট।

চিরচেনা গ্ল্যামারাস লুকের বদলে এখানে একেবারে খেটে খাওয়া একজন সাধারণ বাঙালির চরিত্রেই দেখা গেছে তাকে! কী ধরনের কন্টেন্ট, সন্ধ্যার পরই নিউ ইয়র্কভিত্তিক ঠিকানা খোলাসা করে সব। ঠিকানা তারে পেজে আড়াই মিনিটের কন্টেন্ট পোস্ট করে জানায়, মূলত এটি একটি শর্টফিল্ম। যার নাম ‘আমেরিকান ড্রিম’। আর এটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী জন কবির।

এ বিষয়ে ঠিকানা জানায়, ৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সাথে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম, ঠিকানার প্রথম অরিজিনাল শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’, অভিনয়ে জায়েদ খান।

শর্টফিল্মটি নিয়ে ঠিকানা থেকে জানানো হয়,“প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।”

Reneta

মাত্র আড়াই মিনিটে জায়েদ খানের অভিনয়, অভিব্যক্তি সাড়া পাচ্ছে সর্বত্র। যারাই দেখছেন, বলছেন- জায়েদকে এভাবে এরআগে কেউ কখনো তুলে ধরেনি। বৃষ্টি নামে একজন লিখেছেন,“অভিনেতা জায়েদ খানকে দেখলাম, আমরা হিরো জায়েদ খানকে চাই না।” তারিক হায়দার লিখেছেন,“অবশেষে আমরা অভিনেতা জায়েদ খানকে পেলাম। অসাধারণ পরিবর্তন। দারুণ অভিনয়।” খায়রুল ইসলাম লিখেছেন,“জায়েদ খান, খুব ভালো কাজ করলেন একটা। দারুণ এক্সপ্রেশন, বডি ল্যাংগুয়েজ এবং অভিনয়। সুপার্ব।” আরেকজন লিখেছেন, “প্রথমবার আপনার অভিনয় মন জুড়ালো।”

এরকম আরো শত শত মন্তব্য চোখে পড়েছে মাত্র জায়েদ খান অভিনী আড়াই মিনিটের ‘আমেরিকান ড্রিম’-এ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআড়াই মিনিটআমেরিকান ড্রিমজায়েদ খাননিউ ইয়র্কলিড বিনোদনহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT