চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

জায়েদ খানের নিজের এলাকা পিরোজপুর জেলা। সেখানে তিনি এর আগে ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। বছর পাঁচেক পরে এই তিনি আবারও পিরোজপুরে ‘সোনার চর’এর ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান।

ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের লুঙ্গি পরে, সাদা টিশার্টে চেয়ারে বসে আছেন জায়েদ। মাথায় গামছা বাঁধা, গলায় ঝুলছে মাদুলি। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুখে কালো রঙের মেকাপ নিয়েছেন। তার পাশে বসে আছেন ছবির পরিচালক জাহিদ হাসান ও সঙ্গে দাঁড়িয়ে আছেন আরও সহশিল্পী।

জানা যায়, এই ছবিতে জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ।

শিল্পী সমিতির নির্বাচন ও নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ ঘিরে আদালতে ছোটাছুটির কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন জায়েদ। কিছুদিন আগে তিনি তার অসম্পূর্ণ ছবি ‘বাহাদুর’-এর শুটিং শেষ করেন। রোববার থেকে পিরোজপুরে ‘সোনার চর’-এর শুটিং শেষ করছেন।

নিজের এলাকায় শুটিং করায় জায়েদ খানের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছেন। জানালেন, শুটিং চলাকালীন তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। জায়েদ বলেন, পিরোজপুরে বেড়ে উঠেছি। এই কারণে এই শহর আমার কাছে মায়ার শহর। এর আগে এখানে ‘অন্তর জালা’র পুরো শুটিং করেছি। এবার ‘সোনার চর’-এর শুটিং করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই।

শুটিংয়ে জায়েদ খানকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। কাজটাকে এনজয় করছি।

Reneta

১৯৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। জায়েদ জানান, এতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানপিরোজপুরলিড বিনোদনসোনার চর
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT