চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ছাতার নিচে জায়েদ-ফারিয়া, নেটিজেনরা কী বলছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৪, মে ২০২৪
বিনোদন
A A
জায়েদ-ফারিয়া এক ছাতার নিচে, নদীর পাড়ে রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন ও সাবেক সাধারণ সম্পাদক নিপুনের সঙ্গে কোন্দলের জেরে নায়ক পরিচয়ের বাইরে জায়েদ খান বেশ আলোচিত। সমিতি থেকে সরে যাওয়ার পর বহু কারণে এখন ভাইরাল জায়েদ খান! এমনকি তাকে এই সময়ের ভাইরাল কিং খেতাবও দেয়া হচ্ছে!

বিভিন্ন শো-রুম উদ্বোধন থেকে শুরু করে দেশ বিদেশে স্টেজ শো করে তুমুল ব্যস্ততায় কাটছে জায়েদ খানের দিন রাত। গেল মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ খান। এযাত্রায় তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এই দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গেল সুদূর অস্ট্রেলিয়াতে। সেখানে যাওয়ার পর তারা একমঞ্চে শো করেছেন। কাজের বাইরে দুজনেই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। একত্রে বিভিন্ন ছবিও নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

Banglabid

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ফারিয়াকে দেখা গেল সিডনি অপেরা হাউজের তীরে এসে তিনি জায়েদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, দুজনেই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন। ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া। তার সেই ছাতার নিচে জায়েদ। ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’

২০ ঘণ্টায় ফারিয়ার ওই ছবিতে সাড়ে পাঁচ হাজার লাইক পড়েছে। এরমধ্যে হাহা রিয়েকশন দিয়েছেন দুই হাজারের বেশি নেটিজেন। মন্তব্য দেখা গেছে চার’শ কাছাকাছি এবং পোস্টটি শেয়ার করেছেন বহু জন। মন্তব্যের ঘরে চোখ রাখলে দেখা যাচ্ছে, বিভিন্ন নেটিজেনের ফানি মন্তব্য!

এমডি তারেক হাসান নামে একজন লিখেছেন, নতুন জুটি হলে ভালোই লাগবে। শান্তা রহমান নামে আরেকজন ফারিয়াকে মেনশন করে লিখেছেন, শেষমেষ জায়েদ খানের সাথে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং কোনো জায়েদের সঙ্গে যেন কোনো মুভি যেন না হয়। পুতুল নামে আরেকজন লিখেছেন, জায়েদ খান আর নুসরাত ফারিয়া কি কাপল হয়ে গেছে নাকি?

Reneta

সুজন ওয়াহিদ লিখেছেন, কী ব্যাপার সবাই দেখি জায়েদের প্রেমে পড়েছে। আসমা আক্তার লিখেছেন, নুসরাত ফারিয়া আপনি এই জায়েদ খানের সাথে কি করছেন? শরিফুল লিখেছেন, ডিগবাজি দিয়ে জায়েদ অপেরা হাউজে কখন যাবে? আফসার উদ্দিন লিখেছেন, সিডনি গিয়ে অবশেষে জায়েদ খান তার পারফেক্ট সঙ্গী খুঁজে পেল।

এছাড়া অধিকাংশ মন্তব্যে জায়েদ ও ফারিয়াকে মেনশন করে লেখা, দুজনকে অভিনন্দন। দুজনেই সিঙ্গেল, একসঙ্গে জুটি বাঁধলে মন্দ হয় না- এসব মন্তব্যে ঠাঁসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজায়েদ খাননুসরাত ফারিয়াসিডনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ পাচ্ছেন সুপারস্টার শাকিব

পরবর্তী

ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপার কাছাকাছি বসুন্ধরা

পরবর্তী
বসুন্ধরা ও ঢাকা আবাহনী দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপার কাছাকাছি বসুন্ধরা

সোনার বার ও কয়েনের ছবি, স্বর্ণের দাম কমার সংবাদে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT