চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন করবো না: জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
জায়েদ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই বার চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে দায়িত্ব পালন করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সর্বশেষ নির্বাচনেও একই পদে অংশ নিয়েছিলেন। তবে আসন্ন এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে জায়েদ খান বলেন, শিল্পী হিসেবে মানুষ কাজ মনে রাখে। কে সভাপতি-সেক্রেটারি এগুলো না। তাছাড়া আমার বড় ভাই ও বোন আমাকে অনুরোধ করেছে এবার যেন নির্বাচনে অংশ না নেই। বিদেশে ট্যুর দিচ্ছো দাও, কিন্তু এবার নির্বাচন করো না। আমার বোন কঠিন রোগে আক্রান্ত।

জায়েদের ভাষ্য, আমি তাদের কাছে থেকে বড় হয়েছি। তাই তাদের কথা ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এ কারণে এবার নির্বাচনে অংশ নেব না।

নির্বাচনে অংশ না নিলেও শিল্পীদের সেবা করা যায় উল্লেখ করে জায়েদ বলেন, একাধিকবার দায়িত্বে থেকে শিল্পীদের সেবা করেছি। আমি মনে করি, শিল্পী বা সাধারণ মানুষের পাশে থাকতে হলে চেয়ার বা পদবী বড় বিষয় নয়। শিল্পীদের জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পাশে থাকবো।

তিনি বলেন, ডিপজল ভাই ও মিশা ভাই প্যানেল দিচ্ছেন। তারা যদি পাশ করেন তাদের পাশে থেকে আমি করে যাবো। দেখতে দেখতে দুই বছর কেটে যাবে। আমার বোন বলেনি সারাজীবন নির্বাচন করবে না। সে বলেছে, এবারের মতো শিল্পী সমিতির নির্বাচন করো না। তার কথা আমি রাখবো।

সর্বশেষ নির্বাচনেও নায়িকা নিপুণের সঙ্গে এই পদ নিয়ে কোন্দল বাঁধে জায়েদের। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে নায়িকা নিপুণ সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পান।

Reneta

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শুটিং ব্যস্ততা না থাকলেও সিনেমার একাধিক শিল্পী নির্বাচনী প্যানেল গোছানো নিয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানডিপজলনিপুণমিশালিড বিনোদনশিল্পী সমিতিশিল্পী সমিতির নির্বাচনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT