চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোনার চর’ এর ট্রেলার নিয়ে দর্শকের আগ্রহ কতোটা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
বিনোদন
A A
সোনার চর সিনেমার ট্রেলার ও কনসার্টের ছবি, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

শো-রুম উদ্বোধন থেকে শুরু করে দেশে-বিদেশে বিনোদন মঞ্চ মাতান জায়েদ খান। কখনো গান দিয়ে, আবার কখনো বা ডিগবাজিতে! যেগুলো আবার সোশাল মিডিয়াতেও (ফেসবুক, ইউটিউব) মুহূর্তে ভাইরাল হয়ে যায়! কিন্তু জায়েদের নতুন সিনেমার ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের এই মাতামাতি হিতে বিপরীত দেখা যাচ্ছে! 

আসন্ন ঈদে জায়েদ খানের ছবি ‘সোনার চর’ মুক্তি লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় টাইগার মিডিয়া এবং দ্য অভি কথাচিত্রের ইউটিউব চ্যানেল দুটিতে ট্রেলারটি প্রকাশিত হয়েছে। চ্যানেল দুটি ঘেঁটে দেখা গেছে, ভিউ হয়েছে ৬০ হাজারের চেয়ে কম!

জায়েদের এই ট্রেলারটি দেখে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের মন্তব্য করেছেন দর্শক। কেউ কেউ জায়েদ খানের এই সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করলেও কেউ আবার ট্রেলারটি নিয়ে করেছেন কটু মন্তব্য।

জায়েদ খান বলেছেন, ‘এটা তো মাত্র ট্রেলার। পুরো সিনেমা দেখলে বোঝা যাবে কত শ্রম দিয়েছি। সিনেমায় যারা তালি দেয় তারাই কিন্তু গালি দেয়।’

জায়েদের দাবি, ‘সোনার চর’ তার ক্যারিয়ারে আজ পর্যন্ত সেরা শ্রম দেয়া সিনেমা। ট্রেলার প্রকাশের প্রেস কনফারেন্সে জায়েদ বলেন, মানিক নামে মাঝির চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি দেখা শুরু কেউ বলতে পারবে না পরের দৃশ্যে কি হবে। এটি দেখলে দর্শক বলবেন, একজন অভিনেতা জায়েদ খানকে দেখলাম। আমি বলবো না, এই সিনেমা মুক্তির পর ফাটিয়ে ব্যবসা করবে। তবে ‘সোনার চর’ দেখলে সময় নষ্ট এটা বলবেন না দর্শক।

আসন্ন ঈদে ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজল রেখা’, ‘দেয়ালের দেশ’, ‘চক্কর ৩০২’, ‘এশা মার্ডার’, ‘পটু’সহ আরও কিছু সিনেমা মুক্তির মিছিলে আছে। এতো সিনেমার ভিড়ে ‘সোনার চর’ টিকতে পারবে কিনা জানতে চাইলে জায়েদ উত্তর দিলেন এভাবে, জীবনে রিস্ক না নিলে বড় কিছু হওয়া সম্ভব না। প্রযোজক বলেছেন দরকার হলে টাকা পানিতে যাবে কিন্তু তিনি ঈদেই আসবেন। আমি, পরিচালক এবং পরিবেশক সবাই তাকে উৎসাহিত করেছি।

Reneta

জায়েদ খান মনে করেন, ঈদের অনেকগুলো সিনেমার ভিড়ে যদি দর্শক তার ‘সোনার চর’ দেখেন সেক্ষেত্রে তার পরিশ্রমের প্রকৃত সার্থকতা আসবে।

মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে ‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। পরিচালকের কথা, এটি গ্রাম বাংলার সাংস্কৃতি, গল্প ও গানের সিনেমা। জায়েদ খান ছাড়াও এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীজায়েদ খানমৌসুমীলিড বিনোদনশবনম পারভীনশহীদুজ্জামান সেলিমসোনার চরস্নিগ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT