চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলার কসাই’ টিক্কা খানের চরিত্রে জায়েদ দেখতে যেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’  এ টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এই খবর অনেকের জানা। এবার সেই টিক্কা খান রূপে জায়েদের লুক প্রকাশিত হয়েছে। 

মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খান সেনাদের নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এজন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়ে থাকে।

জায়েদ খান বলেন, এটি আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি একটি ইতিহাসের সঙ্গে নাম লেখালাম। এতে অভিনয়ের জন্য আমি মুম্বাইতে অডিশন দিতে গিয়েছিলাম। তখনই চূড়ান্ত হয়েছিলাম। কিন্তু চুক্তি ছাড়া কোনো খবর দেওয়া নিষেধ ছিল। টিক্কা খানের চরিত্রে অভিনয় করছি।

শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটি প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Reneta

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফেস্টিভালে বাণিজ্যিক প্রদর্শনীর মধ্য দিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ‘মুজিব’ চলচ্চিত্রটির। আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া সহ উৎসবে যোগ বেশ কয়েক জন সরকারি কর্মকর্তাদেরও যোগ দেয়ার কথা।

এই চলচ্চিত্রে ‘অচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক শান্তনু মৈত্র। যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি চলতি বছরেই বাংলাদেশ ও ভারতে মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভচঞ্চল চৌধুরীজায়েদ খানতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াফজলুর রহমান বাবুমুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদনসঙ্গীতা চৌধুরীসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছবি: সংগৃহীত।

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

জুন ২৮, ২০২৬

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT