চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোবানার মঞ্চে বিশেষ আকর্ষণ জায়েদ খান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A

প্রতিবারের মতো এবারও কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।

দেশটির মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ আগস্ট। তিন দিনব্যাপী সম্মেলনে ৩১ আগস্ট জায়েদ খান পারফর্ম করবেন। এর আগে জায়েদ বিভিন্ন দেশে পারফর্ম করে দর্শক মাতিয়েছেন। এবার এই আসরে তার পরিবেশনা থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

কানাডার বাঙালি অধ্যুষিত মন্ট্রিয়েলে প্রথমবারের মতো পারফর্ম প্রসঙ্গে জায়েদ বলেন, ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই সম্মানজনক একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব।

এখানে আরও অনেক নামকরা শিল্পী পারফর্ম করবেন। জায়েদ খান আশা করছেন, তার উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হবে।

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানান আয়োজকরা।

এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জায়েদ খান। সেখানে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাঙালীদের বিভিন্ন আয়োজনে তিনি পারফর্ম করছেন।

Reneta

সেইসাথে শুরু করেছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ‘ঠিকানা’-তে সেলেব্রেটিদের নিয়ে আয়োজিত শো ‘ফ্রাই ডে নাইট উইথ জায়েদ খান’। যেখানে জায়েদ খান নিজেই সঞ্চালক হয়ে বাংলাদেশ থেকে যাওয়া বিভিন্ন তারকাদের নিয়ে এই শো-টি করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাচিত্রনায়কজায়েদ খঅনজায়েদ খানফোবানামন্ট্রিয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রথমবারের মতো ‘টমি মিয়া’স আইকনিক ঢালিউড নাইট’ ও ট্রেড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে

জুন ২৩, ২০২৬
সংগীতশিল্পী বালাম

৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে কনসার্ট করবেন বালাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

জুন ২৩, ২০২৬

ইনফান্তিনো ‘বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT