চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জানাজা ও সকল আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। মঙ্গলবার বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে কৃতি সাবেক ফুটবলারকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার ও দ্বিতীয় নামাজে জানাজার পর তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। সেখানে হয় তৃতীয় জানাজা। দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে হয় চতুর্থ জানাজা। এর আগে সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল জাকারিয়া পিন্টুর মরদেহ।

কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সোমবার ৮১ বছর বয়সে চলে যান, ধানমন্ডির একটি হাসপাতালে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত ও নানা রোগ নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাকারিয়া পিন্টু। হৃদযন্ত্র, কিডনি, লিভার সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরিবারে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।

জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Reneta

তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য তহবিল গড়েছিলেন। পরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন কৃতি এ ডিফেন্ডার। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার তাকে ক্রীড়া বিভাগে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল ১২টিতে জিতেছিল। ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে দিয়েছিল।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি সংগঠক হয়েছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডানের পরিচালক পদে কাজ করেছেন।

তার আগে দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন জাকারিয়া পিন্টু। ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষদিকে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সালে অবসরের আগ পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাকারিয়া পিন্টুবাফুফেবাংলাদেশ ফুটবলমিরপুরমোহামেডানলিড স্পোর্টসস্বাধীন বাংলা ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT