বাংলাদেশ

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার চার্জশিটের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রামিসা হত্যা মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এমনভাবে বিচার প্রক্রিয়া শেষ করা হবে যাতে এ নিয়ে জনগণের কোনো প্রশ্ন না থাকে।

আইনমন্ত্রী জানান, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। একইসঙ্গে আসন্ন ঈদের আগেই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলার বিচার যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং পুরো বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে কাজ করা হচ্ছে। যাতে বিচার শেষে জনমনে কোনো ধরনের সংশয় বা প্রশ্ন না থাকে।

বিষয়:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান চার্জশিট মামলা রামিসা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…