চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট বছর পর ‘মন পাঁজরে’ জুটির জোড়া গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
দুটি পুরুষ শিল্পী, একজন গ্লাসে sunglasses, অন্যজন গা-চেকার শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর পর আবারও ‘মন পাঁজরে’ গানের গীতিকার জাহিদ আকবরের লেখা গানে কণ্ঠ দিলেন কণ্ঠ শিল্পী কাজী শুভ! একটি নয়, এবার তারা একসঙ্গে দুটি গান নিয়ে আসছেন। এরমধ্যে একটির শিরোনাম ‘মন ছুঁয়ে বলো’ ও অন্যটি ‘বাঁচা হলো দায়’।

ফোক ধাঁচের গানে আলাদা সুনাম আছে কাজী শুভর। তিনি বলেন, অনেকদিন পর জাহিদ ভাইয়ের সাথে নতুন গান হলো। একসঙ্গে করা ‘মন পাঁজরে’, ‘সাত জনম’,‘আদরে আদরে’ গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন। আশা করি অনেকদিন পরে এই গান দু’টিও শ্রোতাদের কাছে ভালো লাগবে।

২০১২ সালে জাহিদ আকবরের লেখা ‘মন পাঁজরে’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান কাজী শুভ। আজও গ্রাম-গঞ্জ থেকে সোশ্যাল মিডিয়া সবখানে আলাদা কদর দেখা যায় গানটির। সর্বশেষ এই গীতিকারের ‘সাত জনম’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এই শুভ। ইউটিউবে যে গানের ভিউ কোটির উপর।

Banglabid

নতুন করে শুভর জন্য জোড়া গান প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, আট বছর আগে সর্বশেষ শুভর সঙ্গে কাজ হয়েছিল। এই সময়ে একাধিকবার আমাদের গান নিয়ে আলোচনা হলেও ব্যাটেবলে মিলছিল না। দুজনেই চাচ্ছিলাম ভিন্ন কিছু করতে। সেই প্রয়াস থেকে নতুন দুটি গান লিখেছি।

‘মন ছুঁয়ে বলো’ গানটির সংগীতায়োজন আহমেদ সজিবের। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ১ ফেব্রুয়ারি ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হবে গানটি। ‘বাঁচা হলো দায়’ গানটি কাজী শুভর সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন পপি। এটি প্রকাশিত হবে রুপ’স মাল্টিমিডিয়া থেকে।

জাহিদ আকবর বলেন, দীর্ঘদিন ধরে শুভর কণ্ঠে শ্রোতারা আমার লেখা নতুন গান  শুনতে চাচ্ছিলেন। ফেসবুকে প্রায়ই এ নিয়ে টেক্সট পাই। অবশেষে আবার কাজ হলো। শুভর ফোক ধাঁচের গান মানুষ বেশি পছন্দ করে। তার সঙ্গে আলাদা মজা থাকে। নতুন দুই গানেও একই বিষয় অনুভব করেছি।

Reneta

গেল বছর সুপারস্টার শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ ও ‘প্রিয়তমা’ ছবির ‘সুরমা সুরমা’ ও ‘গভীরে’ গানগুলো লিখে নতুন করে আলোচনায় আসেন জাহিদ আকবর। তার লেখা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ‘অচিন মাঝি’ গানটিও দুই বাংলার মানুষের কাছে প্রশংসা অর্জন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরকাজী শুভগানজাহিদজাহিদ আকবরপ্রিয়তমাফোকফোক গানমুজিবলিড বিনোদনলিডারসিনেমাসিনেমার গান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের পর বছর মেসির নেতৃত্বে খেলতে চান আলভারেজ

পরবর্তী

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

পরবর্তী
পাকিস্তানের নির্বাচনী বুথে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন নতুন মুখ নিয়ে আফগান চ্যালেঞ্জে শ্রীলঙ্কা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT