চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না: জাহেদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার নজর দিচ্ছে এএফসি এশিয়ান কাপের বয়সভিত্তিক আসরের দিকে। সেজন্য নিজেদের মতো পরিকল্পনা করছে বাফুফে। সেসব জানানোর সময় এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ‘প্রবাসী’ খেলোয়াড় শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভাশেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় ডেভেলপমেন্ট কমিটি। এক প্রশ্নে জাহেদী অনুরোধ করেন, ‘প্রথম থেকেই একটি কথা বলতে চাই, এই প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না। আমাদের অধিনায়ক মিঠু বলেছে, আমাদের টিমে যখন ওরা খেলে, বসে আড্ডা দেয় ও গল্প করে।’

‘ডেক্লান এত সুন্দর গান গায়, রোনান অনেক জোকস করে। ওরা কিন্তু দেশি প্রবাসী ভেদাভেদ করছে না। আপনারা মেহেরবানি করে এই প্রবাসী খেলোয়াড় বলবেন না। এটা বংশোদ্ভূত খেলোয়াড় বলতে পারি আমরা। আমরা কাউকে প্রবাসী বলতে চাই না। তারা বাংলাদেশি, হয়তো বাংলাদেশে বসবাস করছে না।’

এএফসির আসরকে গুরুত্ব দেয়া প্রসঙ্গে বাফুফের এ কর্তা আরও বলেন, ‘‘আমরা এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট নিয়ে গুরুত্ব দিচ্ছি। সেই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চাই। এজন্য অন্তত ছয় সপ্তাহের ট্রেনিং করব। সেটা পুরোপুরি ঢাকায় কিংবা যশোরে চার আর ঢাকায় দুই সপ্তাহ এমনও হতে পারে।’

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ আসরের বাছাইপর্বের আয়োজক হতে চায় বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য বাফুফে ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামটি নিয়ে এএফসির কাছে আবেদন করেছে। আসর শুরু হবে এবছরের ২৫ আগস্ট থেকে, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপজাহেদীডেক্লানবাফুফেমিঠুরোনানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT