চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রায়হান আলী (১৯) নামের আরেক যুবক।

বৃহস্পতিবার ২৩ মে সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কায় দু’আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

শান্ত আলী সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে। আর রায়হান একই গ্রামের বাবুলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে, তারা উভয়ই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করেন।

আর রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত শান্ত আলীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

বিষয়:চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনা যুবক নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…