চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক তুহিন হত্যায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা-প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A
ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি। ছবি: সংগৃহীত

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহত তুহিনের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজ ও অন্যান্য সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভিডিও করার কারণে সন্ত্রাসী-চাঁদাবাজরা চায়ের দোকানে গিয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। এটি চরম ন্যাক্কারজনক ঘটনা। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি-সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সাংবাদিক তুহিনের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ওয়াইজেসি সর্বাত্মকভাবে পাশে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটিনিন্দা-প্রতিবাদসাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT