চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক ওয়াইজেসির আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
বাংলাদেশ
A A

উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে।

এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

রোববার ১ মার্চ রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান অর্নব, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অতিথিরা। এসময় কর্মক্ষেত্রে প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারকে উপদেশ ও পরামর্শ দেয়া সাংবাদিকদের কাজ। নিজ নিজ জায়গা থেকে ন্যায়পরায়ণ থেকে সত্যকে তুলে ধরতে হবে। যেন হলুদ সাংবাদিকতা মাথাচাড়া না দেয় সেদিকেও তরুণ সাংবাদিককে খেয়াল রাখতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আছে দক্ষতা, আছে শক্তি।

সংগঠনের সভাপতি আহসান কামরুল বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এমন সময়ে সাংবাদিকতার উপরও নানা দিক থেকে আঘাত এসেছে। সকল বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। চতুর্থ স্তম্ভ বাদ দিয়ে একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। এজন্য নতুন সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসতে হবে।

ওয়াইজেসির সাধারণ সম্পাদক সজিব খান বলেন, তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণেও তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে ওয়াইজেসি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে।

এছাড়াও আলোচনা সভায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বাধার বিষয়ে নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাকারিয়া হারুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোচনা সভাইয়ুথ জার্নালিস্ট কমিউনিটিউদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীনতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই মিউজিক ভিডিও

পরবর্তী

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

পরবর্তী

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT