চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দৈনিক প্রথম আলো ও দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)। এই হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

একইসাথে সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্থার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছে ওয়াইজেসি।

শনিবার (২০ ডিসেম্বর) ওয়াইজেসির সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান সাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কাজ কারও পক্ষে লেখা নয়। প্রকৃত ঘটনা তুলে ধরা গণমাধ্যমের কাজ। কিন্তু নিজের পক্ষে না গেলেই কোন সংবাদমাধ্যমের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এটি ফ্যাসিবাদী মানসিকতারই প্রতিফলন।

ওয়াইজেসি নেতৃবৃন্দ এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কারও গাফিলতির কারণে হামলার ঘটনা ঘটে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জুলাইয়ের পরিচিতমুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ১৮ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার আক্রমণের শিকার হয়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে তাদেরকে উদ্ধার করে। এই হামলার কারণে একদিন পত্রিকা দু’টির প্রকাশনা বন্ধ ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটিওয়াইজেসিনিন্দাপ্রথম আলো-ডেইলি স্টারে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬

৬ টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি: ৩ জনের কারাদণ্ড

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT