প্রবাস সংবাদ

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মালদ্বীপে তারুণ্যের উৎসব

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য সংগঠিত একটি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিস এর সহযোগিতায় এই আয়োজনে মিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক রক্তদান করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

তিনি উল্লেখ করেন, এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এই উদ্যোগে অংশগ্রহণকারী সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ও মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও উপহার বিতরণ করা হয়।

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি

বিষয়:স্বেচ্ছায় রক্তদান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…