কিশোরগঞ্জ

পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

একজন যুবকের ছবি, মাথায় পাগড়ি পরা, মুখের দিকে তাকিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবকের ছবি, মাথায় পাগড়ি পরা, মুখের দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে উজ্জ্বল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেদের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ পরও গোসল থেকে বাড়িতে না ফিরলে স্থানীয়রা গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বিষয়:কিশোরগঞ্জের হোসেনপুর পুকুরে ডুবে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…