দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোঝাতে একটি সড়ক চিহ্ন ও দুটি গাড়ির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান বাবু (২৪) নামের এক যুবক মারা গেছেন।
শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের কাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাবু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তারুককানুপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, সংঘর্ষের পর মোটরসাইকেল চালক হাসান বাবু গুরুতর আহত হয়। পরে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুর পিতা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






