জনপদ

মালয়েশিয়া যাওয়া হলো না আহাদ আলীর

গোসল করতে গিয়ে বৈদ্যুতিক মোটর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগম, উৎসবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগম, উৎসবের মুহূর্ত, রঙিন পোশাক পরা মানুষজনের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সাথে জড়িয়ে আহাদ আলী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের থানাপাড়ার মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহাদ আলী থানাপাড়া মাঠপাড়া এলাকার কৃষক আজিমুদ্দীনের ছেলে।

আহাদ আলীর আত্মীয় থানাপাড়ার বাসিন্দা নাজমুল হোসেন বলেন, আহাদ দুপুরে বাড়ির পার্শে একটি মোটরে গোসল করার জন্য যায়। সেখানে গোসল করার জন্য নামতে গিয়ে পা পিছলে পড়ে মাথায় আঘাত গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতের স্বজনরা জানান, আহাদ আলী মালয়েশিয়া যাওয়ার জন্য আজ রাতেই বাড়ি থেকে ঢাকায় রওনা হওয়ার জন্য বাসের টিকিট কেটেছিল। আগামীকাল তার ফ্লাইট হওয়ার কথা ছিল।

আহাদ আলীর পিতা আজিমুদ্দীন বলেন,বাবার কাঁধে সন্তানের মরদেহ বহন করা যে কত কঠিন তা বোঝানো যাবে না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:দুর্ঘটনা মেহেরপুর যুবকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…