অপরাধ

ইলিশসহ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা বাহিনী ও যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা বাহিনী ও যুবক, আটক ইলিশসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসব সীমান্ত হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় এক হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

আটককৃত সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এসময় এক হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় যুবককে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটককৃত পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনী তার মাধ্যমে থানায় হস্তান্তর করেন।

কসবা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল ইসলাম জানান, পাচারকারী সারোয়ার আলমসহ জব্দকৃত ইলিশ মাছগুলো আদালতে নেয়ার পর করণীয় জানা যাবে।

বিষয়:ইলিশ পাচার ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…