চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে যুবক আটক

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:৪৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। ওই যুবকের কাছে ভারতীয় মোবাইল ফোনের সিমও পাওয়া গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের হাকিমপুর উপজি হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ১৪/১৫ নং সাব পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের ইসরাইল আলীর ছেলে।

বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী জানান, মিজানুর সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে অনুপ্রবেশ করছিল। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তিনি চিকিৎসার জন্য চলতি বছরের গত ২১ মার্চ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে একইভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর ভারতের গংগারামপুরের খয়েরবন এলাকায় তার খালা আনোয়ারা বেগমের বাড়িতে ছিলেন।

তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় ও একটি বাংলাদেশি সিমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মিজানুরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে বিকেল্র জেল-হাজতে পাঠিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অনুপ্রবেশবিজিবিহিলি সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT