অপরাধ

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকার গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে নিলয় গায়েন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি পেশায় একজন ফুডপান্ডার রাইডার ছিলেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ।

তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের একটি মেসের রুম থেকে নিলয় গায়েনে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এসআই রাজু আহমেদ বলেন, মৃতের গলায় ফাঁস রয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিলয় গায়েন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরের ওই মেসে ভাড়া থাকতেন।

বিষয়:গুলশানগুলশান থানা পুলিশযুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…