শেখ সেলিম: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ঘুমন্ত নারীদের নগ্ন-অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রাম থেকে অপরাধীদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ৪ মাস ধরে সাপখোলা গ্রামে রাতের আঁধারে ঘরে থাকা ঘুমন্ত নারীদের নগ্ন অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে আসছিল এক যুবক। অর্ধশত বাড়িতে এ ঘটনা ঘটার পর গ্রামের ফেরদৌস নামের এক ব্যক্তির ঘরে ভিডিও ধারণ করার সময় টের পেলে মোবাইল ফেলে পালিয়ে যায় ওই যুবক।
সেখান থেকে উদ্ধার করা মোবাইলে পাওয়া যায় দেড় শতাধিক নগ্ন ও অর্ধনগ্ন ভিডিও ও ছবি। এ ঘটনায় ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে।
পরে পুলিশেল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্ত ওই গ্রামের জুলকার খাঁ ও তার সহযোগী প্রেমিকা জান্নাতি খাতুনকে গ্রেপ্তার করে।
ধারণকৃত ভিডিও দিয়ে টাকা হাতিয়ে নেওয়াসহ শারীরিক সম্পর্ক স্থাপন করা তার মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পুলিশ।







