
জনপদ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় একজন গ্রেপ্তার
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা পরানোর দায়ে আব্দুর রহমান ওরফে সম্রাট নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আট করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। […]














