চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের বিশ্বজয়ী মিডফিল্ডার জাভি হানান্দেজকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। ২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ রোনাল্ড কোম্যান পদত্যাগ করেন। তার জায়গায় ৪৬ বর্ষী তারকাকে নিয়োগ দিয়েছে দেশটি। তার চুক্তির মেয়াদ হবে ২০৩০ সাল পর্যন্ত।

২০২৪ সালে বার্সেলোনা থেকে বিদায় নেয়ার পর আবারও কোচের দায়িত্বে ফিরছেন জাভি। চার বছরের চুক্তিতে তার দলকে সামলাতে হবে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালের বিশ্বকাপ।

নতুন দায়িত্ব নিয়ে বার্সেলোনার কিংবদন্তি জাভি বলেছেন, ‘নেদারল্যান্ডসের হেড কোচের দায়িত্ব পাওয়াকে আমি অনেক সম্মানের বিষয় হিসেবে দেখছি। বার্সার একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইয়োহান ক্রুইফ ও রিনাস মিশেলসসহ আরও অনেকের দ্বারা গভীরভাবে প্রভাবিত একজন ব্যক্তি হিসেবে, ডাচ ফুটবলের সাথে আমি এক বিশেষ সংযোগ অনুভব করি।’

Banglabid

‘বলা যেতে পারে যে, আমি আংশিকভাবে ডাচ ফুটবলেরই সন্তান। খেলোয়াড় ও কোচ হিসেবে আমাকে গড়ে তোলার ক্ষেত্রে আরও কয়েকজন মহান কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে লুই ফন গাল (যার অধীনে বার্সায় আমার অভিষেক হয়েছিল) এবং ফ্রাঙ্ক রাইকার্ড।’

কোম্যানের বিদায় ও জাভির নতুন দায়িত্বের মাঝে আরেকটি মিল রয়েছে। ২০২১ সালে জাভি যখন বার্সার কোচ হন, তখন বার্সার কোচ থেকে বিদায় নিয়েছিলেন কোম্যান। এবার জাভির নেদারল্যান্ডসের দায়িত্ব নেয়ার সময়ও একই ঘটল কোম্যানের সাথে। পরের মৌসুমেই কাতালান দলটিকে চার বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা এনে দিয়েছিলেন জাভি।

বিশ্বকাপে মরক্কোর কাছে ‘রাউন্ড অব ৩২’ এ বাদ পড়ার পরই জাভি ডাচ জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন। এ নিয়ে জাভি আরও বলেন, ‘নেদারল্যান্ডস ফুটবলের সমৃদ্ধ ঐতিহ্য ও একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে, যা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর তা হলো আক্রমণাত্মক ফুটবল; যেখানে বলের নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি সৃজনশীলতা, আবেগ ও দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন ঘটে।’

Reneta

‘অবশ্যই, জয়লাভ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং ভবিষ্যতেও তাই থাকবে। তবে আমি এমনভাবে জিততে পছন্দ করি যাতে সেই বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটে এবং যা মানুষ উপভোগ করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানজাভিনেদারল্যান্ডসফন গালবার্সেলোনাবিশ্বকাপ-২০২৬মরক্কোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT