‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআইয়ের কামরুল হাসান

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস -এর নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান।
সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালন দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জনের পরিবর্তে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মিলিত সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি।
পাশাপাশি প্রতিষ্ঠানের নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা জানান কামরুল হাসান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






