৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন পরিক্ষার্থী বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি ফাইল করেছেন। আগামীকাল রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান রিটের পক্ষের আইনজীবী শাহ নাভিলা কাশফি।
প্রশ্ন ফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোন পদক্ষেপ না নেয়ায় রিটটি করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।







