চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকিদাতা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

আবারও প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। নিত্য দিন অভিনেতার জীবনহানি শঙ্কা যেন বেড়েই চলছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি।

এখানে ক্ষান্ত হননি হুমকিদাতা। অভিনেতার বাড়িতে হামলা চালাবেন এমন বার্তাও দেন সোমবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওরলি পরিবহণ বিভাগের দপ্তরে।  এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই ব্যক্তিকে আটক করল তারা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে বছর ২৬-এর এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। নাম ময়াঙ্ক পাণ্ড্য।

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এছাড়াও ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এদিকে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকান্দার’ এর। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা!

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড অভিনেতাসালমান খানহুমকিদাতা গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT